মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার – নোয়াখালী :-
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন টপ স্টার গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন, তিনি শোকাহত বিএনপি পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দেশের রাজনৈতিক ইতিহাসে এক সাহসী, আপোষহীন ও বর্ণাঢ্য অধ্যায়ের নাম দেশনেত্রী Begum Khaleda Zia । তিনবারের সফল প্রধানমন্ত্রী, বহুদলীয় গণতন্ত্রের রক্ষাকর্তা এবং নির্যাতিত মানুষের প্রেরণার প্রতীক তিনি।
তার জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর, বিপদের মুখে দাঁড়িয়ে তিনি দেশের রাজনীতিতে অবিসংবাদিত এক অবস্থান গড়ে তোলেন। দুর্বিনীত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে জাতি হারাল এক অভিভাবককে, একজন নিঃস্বার্থ দেশপ্রেমিককে, এবং এক সত্যিকারের নেত্রীকে।
আমরা তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
বেগম খালেদা জিয়া – একজন কিংবদন্তি, যিনি ইতিহাস হয়ে থাকবেন।

