সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, ভোট গ্রহনের জন্য সারাদেশে ৬০ লাখ প্রশিক্ষিত আনসার ভিডিপি, টিডিপি সদস্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন।
৫ জানুয়ারি বাংলাদেশ আনসার ভিডিপি, টিডিপির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফেনীতে র্যালি উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,১৯৭৬ সালে৫ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান আনসার ভিডিপির প্রতিষ্ঠা করেন। সারাদেশে সবচেয়ে বড় আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে আনসার ভিডিপি,টিডিপি। এ বাহিনী মহান স্বাধীনতা যুদ্ধের সময় অসামান্য অবদান রেখেছে। অনেক সদস্য প্রান দিতে হয়েছে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছে।
হেলাল উদ্দীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যেগে সারাদেশে বেকার যুবক ও যুবতীদের প্রশিক্ষিত করে গড়ে তুলেছে এ বাহিনী। প্রশিক্ষন শেষে বাহিনীর সদস্যাদের নিজ নিজ ইউনিয়নে,নিজ গ্রামে দায়িত্ব দেওয়া হয়। প্রশিক্ষিত সদস্যরা দেশের নানা ক্লান্তিকালে সরকারের পাশে থেকে আইন শৃংক্ষলা রক্ষায় সহযোগিতা করে আসছে। সারাদেশে ৬০ লাখ অস্ত্র প্রশিক্ষিত ভিডিপি, টিডিপি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করতে প্রস্তুত রাখা হয়েছে। আগামী নির্বাচনে সততা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে ও প্রতিটি কেন্দ্র নিরাপত্তা দিতে সকল আনসার ভিডিপি, টিডিপি সদস্যদের প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করেন। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল ভিডিপি,টিডিপি সদস্যদের সরকারের নির্দেশনা মোতাবেক অন্যআন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করতে নির্দেশনা প্রদান করেন।
৫ জানুয়ারি সকালে জেলা আনসার কমান্ড্যন্ট কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ র্যালি উদ্বোধন করেন জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন। র্যালিটি জেলা কার্যালয় থেকে বের হয়ে মহিপাল বাইপাস সড়ক স্টারলাইন হাসপাতাল হয়ে জেলা কার্যালয়ে শেষ হয়।
এসময় ফুলগাজী উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আমির হোসেন, দাগনভূঞা কর্মকর্তা মিজানুর রহমান, পরশুরাম কর্মকর্তা আবুল বাশার সহ আনসার ভিডিপির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

