মোঃ মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলা পুলিশের নভেম্বর–ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
সভা শুরুর আগে ডিসেম্বর ২০২৫ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য ও চৌকস দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১০ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
পরবর্তীতে জেলার প্রতিটি থানার সার্বিক অপরাধচিত্র বিশ্লেষণ, মামলা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় থানা এলাকায় মাদক উদ্ধার কার্যক্রম জোরদার, পরোয়ানা তামিল বৃদ্ধি এবং চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশি তৎপরতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে থানা পর্যায়ে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তারা। শিরোনাম চেঞ্জ করবেন

