• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু 

     swadhinshomoy 
    10th Jan 2026 12:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    জামালপুর প্রতিনিধি।।

    জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

    শুক্রবার (৯ জানুয়ারি) মাদারগঞ্জ পৌর ভবনের নির্মাণাধীন গেটে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার হাসান ফকিরের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় পৌর ভবনের নির্মাণাধীন গেটে কাজ করার সময় অসাবধানতাবশত সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তবে মৃত ঘোষণার পর হৃদয়ের মরদেহ বাড়িতে নেওয়ার পথে তার শরীরে সামান্য নড়াচড়া লক্ষ্য করা যায় বলে স্বজনদের দাবি। পরে পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবারও তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসায় অবহেলা হওয়ায় হৃদয়ের মৃত্যু হয়েছে এমন অভিযোগ ছড়িয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে কিছু সময় উত্তেজনা বিরাজ করে।

    এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চিকিৎসকরা সব রকম পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করেছেন।

    মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহত হৃদয়ের স্বজনদের সঙ্গে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের সামান্য বাগ্‌বিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, সকল পরীক্ষা-নিরীক্ষার পরই রোগীকে মৃত ঘোষণা করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার প্রমাণপত্র চিকিৎসকদের কাছে রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031