সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :
সোনাগাজী সমিতি চট্টগ্রামের ২০২৫-২০২৭ সালের জন্য সভাপতি আলহাজ্ব ফয়েজুল কবির এবং সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার ১০ ডিসেম্বর রাতে চট্রগ্রামের আগ্রবাদে সোনাগাজী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের এক জরুরী বৈঠকে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন, শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক, গিয়াস উদ্দিন, আমির হোসেন, সাইফুুল আলম, গোলাম রসুল, রিয়াজ, মতিউর রহমান,১ যুগ্ম সম্পাদক নুরল আবছার তৌহিদ, আবু আম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন, হাসান চৌধুরী রাজু, অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াহাব, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক হারুন উর রশিদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, জনসংযোগ আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম ফাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সোবহান।
সদস্য, মহিউদ্দিন মজনু, বেলাল হোসেন, জামাল উদ্দিন, তাহের আহাম্মেদ, নরোত্তম চন্দ্র শাহা, মতিউর রহমান, ইমাম হোসেন, মাহবুবুল হক, সাইফুল আলম হিরন।

