• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফটিকছড়িতে জামায়াত কর্মী জামাল হত্যাকান্ড, বন্ধুকসহ আটক ৬ 

     swadhinshomoy 
    12th Jan 2026 2:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত জামায়াত কর্মী মুহাম্মদ জামাল হত্যাকান্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এক কর্মী সহ ৬ জন আটকসহ অস্ত্র, কার্তুজ বিপুল পরিমানে মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হয়েছে একটি একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র- ০৮ টি (ছোরা ০৩টি, দা ০৩টি, চাকু-০২ টি)।

    ১১ জানুয়ারি মধ্যরাতে ফটিকছড়ি থানা পুলিশ উপজেলার লেলাং সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক ও উক্ত মালামাল উদ্ধার করেন।

    এর আগে ১১ জানুয়ারি রাত ১২টায় নিহত জামায়াত কর্মী জামালের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা রুজু করে। তদন্তের স্বার্থে পুলিশ মামলার বিস্তারিত তথ্য গোপন রাখেন।

    জানতে চাইলে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর হতে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সাথে নিয়েছি। এ ঘটনা হত্যা মামলার রুজু হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত মিডিয়াকে সব জানানো হবে।

    উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে উক্ত ইউনিয়নের দিঘিরপাড়ে দূর্বৃত্তদের গুলিতে জামায়াত নেতা মুহাম্মদ জামাল ঘটনাস্থলে প্রাণ হারান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031