• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পৌষ সংক্রান্তি তথা আলন্তি উৎসব ও আমার দুটো কথার স্মৃতিচারণ 

     swadhinshomoy 
    15th Jan 2026 5:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    দিলীপ কান্তি নাথ
    বিশেষ প্রতিনিধি( চট্টগ্রাম)

    হায়রে আলন্তি!!
    একটা সময় এই আলন্তি তথা পৌষ সংক্রান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কখন দিনটি আসবে?
    কারণ, ছোটবেলায় স্কুলে পড়ার সময়, এই আলন্তির দিনে ভোরবেলায় বাবার ‘চিৎকার চেচামেচি’তে আমাদের ঘুম ভাঙ্গতো।
    ঘুম থেকে উঠেই তেখতাম, ঠাম্মা আর মা নানা জাতের পিঠা পায়েস করা নিয়ে সেই রাত থেকেই কি মহা ব্যস্ততা।
    সেসময় বাবার ধমক খেয়ে ঘুম ভাঙ্গার পর ষরিষার তৈল গায়ে মেখে অন্ধকার থাকতে থাকতেই পাশের পুকুরে প্রচন্ড শীতের মধ্যে স্নান করে এসে শীত থেকে বাঁচতে বাড়ির উঠানে ক্ষের বিছানো আগুনের তাপ নিতাম।
    এরপর সকাল ৯টার পরই আমি খোকন কাকা, জিতু, কানাই, সুব্রতসহ আমরা কয়েকজন খোল কর্তাল, কাশা নিয়ে নগরকীর্তনে বের হয়ে যেতাম।
    প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করে বাড়িঘর থেকে পাওযা প্রচুর কদমা, বাতাসা, খেজুরের গুড় ও নগদ টাকা নিযে ফিরতাম।
    এরপর খোকন কাকার বাড়িতে বসে সেসব আমরা সমান ভাগে ভাগ করে স্ব স্ব বাসায ফিরতাম।
    আর আজ পৌষ সংক্রান্তি তথা আলন্তির দিনে এসব খুঁজেই পাইনা। কেবলই সব যেন ‘স্মৃতিময়’ ঘটনা মনে হয়।
    মোদ্দা কথা হল, পৌষ সংক্রান্তির এইসব দিনগুলি জীবদ্দশায় আর কখনও এমনটা দেখে যেতে পারবো কিনা, জানিনা।
    তবে ‘সেকাল আর একাল’ এর এসব চিরচেনা সংস্কৃতির আজ বড়ই পার্থ্যক্য অনুভব করি

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031