গণভোটে হ্যাঁ দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন—এই স্লোগানকে সামনে রেখে উখিয়া-টেকনাফে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা নূর আহমদ আনোয়ারী হুজুরকে বিজয়ী করতে হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও হাউস ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
গণসংযোগকালে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, ডাকসু, জকসু, চাকসু ও রাকসুর মতো গণতান্ত্রিক বিজয়ের ধারাবাহিকতায় উখিয়া-টেকনাফেও আরেকটি বিজয়ের অপেক্ষায় রয়েছে জনগণ—ইনশাআল্লাহ সেই বিজয় আসন্ন।
গণসংযোগে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, যুব নেতা রেজাউল করিম, জুনাইদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে হাউস ক্যাম্পেইনের মাধ্যমে ভোটারদের মাঝে প্রার্থীর বার্তা পৌঁছে দেন এবং গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

