• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝুঁকিতে আনোয়ারার বেড়িবাঁধ ভারী ট্রাক চলাচল বন্ধ ও নদীপথ ব্যবহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

     swadhinshomoy 
    17th Jan 2026 1:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধি :

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভারী ট্রাক চলাচল বন্ধ করে বিকল্প হিসেবে নিরাপদ নদীপথ ব্যবহারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামে স্থানীয় স্থায়ী বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
    মানববন্ধনে বক্তারা বলেন, মহতর পাড়া এলাকার একমাত্র ও প্রধান নিরাপত্তা ব্যবস্থা হলো এই বেড়িবাঁধ।

    দীর্ঘদিন ধরে এটি জোয়ারের পানি, নদীভাঙন ও আকস্মিক প্লাবন থেকে এলাকাবাসীর ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, ফসলি জমি ও জানমাল রক্ষা করে আসছে। অতীতে বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছিল। বর্তমানে বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হলে পুনরায় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

    এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ বাকখাইন–কেয়াগড় এলাকায় নির্মাণাধীন স্লুইস গেটের মালামাল পরিবহনের জন্য নিরাপদ ও কার্যকর নদীপথ থাকা সত্ত্বেও গত দুই থেকে তিন মাস ধরে বড় ও ভারী ট্রাক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ওপর দিয়ে চলাচল করছে। এতে বেড়িবাঁধের স্থায়িত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে।

    বক্তারা আরও বলেন, নদীপথ ব্যবহার করা হলে একদিকে বেড়িবাঁধ সুরক্ষিত থাকবে, অন্যদিকে পেসকার হাট থেকে বড় উঠান পর্যন্ত প্রধান সড়কও ভারী যান চলাচলের ক্ষতি থেকে রক্ষা পাবে।
    তারা জানান, উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা নয়—বরং এলাকাবাসী উন্নয়নে সহযোগিতার পক্ষেই রয়েছে। তবে নিরাপদ বিকল্প জলপথ থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ব্যবহার করে ভারী ট্রাক চলাচল কোনোভাবেই যুক্তিসংগত নয়। নদীপথ ব্যবহারই এলাকাবাসী ও উন্নয়ন প্রকল্প উভয়ের জন্য নিরাপদ ও টেকসই সমাধান।

    মানববন্ধন থেকে এলাকাবাসীর পক্ষ থেকে দুটি জোরালো দাবি জানানো হয়—
    ১. ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে সব ধরনের ভারী যান চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে।
    ২. স্লুইস গেট নির্মাণসামগ্রী পরিবহনে বাধ্যতামূলকভাবে বিকল্প ও নিরাপদ নদীপথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
    কর্মসূচি শেষে বক্তারা বেড়িবাঁধ রক্ষা ও এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031