• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনাবাহিনীর সফল অভিযানে বোয়ালখালীতে দুই সন্ত্রাসী আটক, উদ্ধার বিপুল অস্ত্র 

     swadhinshomoy 
    17th Jan 2026 1:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম প্রতিনিধি :

    চট্টগ্রামের বোয়ালখালী থানার বেংগুরা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি শটগান ও পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির উপকরণ।

    সেনা সূত্র জানায়, ১৬ জানুয়ারি মধ্যরাতে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের দিক নির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা হলেন সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

    সেনাসদস্যরা অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেনা সদস্যদের তৎপরতা ও চতুর্মুখী ঘেরাওয়ের ফলে তারা পালাতে ব্যর্থ হয়। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

    পরবর্তীতে সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদ ও বিচক্ষণ অনুসন্ধানে জানা যায়, সন্ত্রাসীরা চারটি ভিন্ন স্থানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিল। এর মধ্যে ছিল পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে। এসব গোপন স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

    এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল জানান, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৬টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্রচালনা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। এছাড়াও তারা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী দলের কাছে অস্ত্র বিক্রি করত।

    তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

    অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করে এবং গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় নিয়ে যায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031