• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ​মিরসরাইয়ে বিএসআরএম লরির তাণ্ডব: প্রাণ গেল ব্যবসায়ীর, সাংবাদিকসহ আহত বহু 

     swadhinshomoy 
    20th Jan 2026 4:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাকিব চৌধুরী চট্টগ্রাম।

    ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে শিল্প গ্রুপ বিএসআরএম-এর স্ক্র্যাপ ও পণ্যবাহী লরিগুলো দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। বেপরোয়া গতি আর নিয়ন্ত্রণহীন চলাচলে প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ, পঙ্গুত্ব বরণ করছেন অসংখ্য মানুষ। সর্বশেষ আজ মঙ্গলবার সকালে মিঠাছরা বাইপাস এলাকায় বিএসআরএম-এর একটি লরির ধাক্কায় এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন।
    ​নিহত ওই ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, তার মাত্র দেড় মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে, যে বাবার আদর পাওয়ার আগেই অনাথ হলো।
    আজকের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই মিরসরাই পৌরসদর এলাকায় বিএসআরএম-এর একটি লরি উল্টে যাওয়ার ঘটনা ঘটে। এতে মহাসড়কের একপাশে দীর্ঘ প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা-চট্টগ্রাম অভিমুখে যাতায়াতকারী শতশত যাত্রী ও পণ্যবাহী গাড়ি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন। নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা অভিযোগ করেন, এই লরিগুলো মহাসড়কে রীতিমতো ত্রাস সৃষ্টি করে চলে।
    এর আগে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসআরএম-এর একটি ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন দৈনিক জনতার মিরসরাই প্রতিনিধি আবদুল মন্নান রানা। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে তার দুটি পা মারাত্মকভাবে থেতলে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএসআরএম-এর মতো বড় প্রতিষ্ঠানের গাড়ি হওয়ায় চালকরা কাউকে তোয়াক্কা করে না। একের পর এক দুর্ঘটনা ঘটালেও চালক বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। এই বিচারহীনতার সংস্কৃতিই চালকদের আরও বেপরোয়া করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল।
    ​মহাসড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘাতক লরিগুলোর বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031