• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনী-০৩, আসনে মৃত ভোটারের টিপসই দেখিয়ে যুবদল নেতার মনোনয়ন বাতিল করলেও আপীলে ফিরে পেয়েছেন প্রার্থীতা 

     swadhinshomoy 
    20th Jan 2026 11:46 am  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনে মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা খালেদ মাসুদের প্রার্থীতা মৃত ভোটারের টিপসই দেখিয়ে মনোনয়ন পত্রটি বাতিল করেন ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।

    মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে যুবদল নেতা স্বতন্ত্র প্রার্থী খালেদ মাসুদ যথাযথ নিয়ম মেনে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন ঢাকায় আপিল দায়ের করেন।

    গতকাল রবিবার ১৮ই ডিসেম্বর বিকেলে ভোটারের প্রমানক উপস্থাপন সাপেক্ষ জীবিত ভোটারের প্রমান দেওয়ায় যুবদল নেতার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন আপীল বিভাগ।

    যুবদল নেতা মাসুদ জানান, যে মৃত ভোটারের নাম দিয়ে আমার প্রার্থীতা যাচাই বাচাইয়ের দিন বাতিল করা হয়েছিল। সে আমার ভোটার নয়। একই বাড়িতে একই নামে দুজন ভোটার থাকায় মৃত ভোটারের টিপসই দেখে আমার মনোনয়ন বাতিল করা হলেও তিনি আমার ভোটার তালিকায় ছিলেন না। আমার ভোটার আনোয়ারা বেগম আপিল শুনানীতে নিজেই নিজের স্বাক্ষর সনাক্ত করলে কমিশন মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

    নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় অংশ গ্রহনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রতিবেদককে জানান, প্রার্থীতা যেহেতু ফিরে পেয়েছি। এখনো সময় আছে চিন্তা ভাবনার। আপনাদের দোয়া কামনা করি।

    খালেদ মাসুদ যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পদাক ও সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম ইসহাক মিয়ার পুত্র।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031