• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্রগ্রামে ফেনী ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    20th Jan 2026 11:52 am  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
    চট্রগ্রামে অবস্থানরত ফেনী-০৩, (সোনাগাজী-দাগনভুঞা) বাসীর সাথে ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল সোমবার ১৯ ডিসেম্বর রাতে ফেনী ওয়েলফেয়ার সোসাইটির চট্রগ্রামের উদ্যোগে চট্রগ্রামের আগ্রাবাদের দ্যা ভিলেজ এন্ড রেস্ট্রুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
    ফেনী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-০৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাক্তার ফখরুদ্দীন মানিক।

    ডাক্তার ফখরুদ্দীন মানিক বলেন, একটি কেন্দ্রও চ্যালেন্জ না করে ছেড়ে দেওয়া হবে না। গন রায়কে চিনিয়ে নিতে দেওয়া হবে না। আমরা আমাদের জনশক্তিকে সে ভাবেই পাহারাদার হিসেবে প্রস্তুত রাখা হবে।

    তিনি আরো বলেন, আমাদের শহীদের রক্তের ভেজা এই কাফেলার জীবন রক্ত বৃথা যেতে পারে না। আমরা নিজেদের জান আর মালকে আল্লাহর রাস্তায় আগেই কুরবান করে দিয়েছি। আমাদের নেতারা জেনে শুনে অন্যায়ের কাছে মাথা নত না করে জীবন দিয়ে সেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবু ইউচুপ। বক্তব্য রাখেন, ফেনী ওয়েলফেয়ার সোসাইটি উপদেষ্টা জনাব দাউদুল ইসলাম, অধ্যপক শাহ আলম, সহ সভাপতি জাফর আহমেদ, জনাব গোলাম রসুল নিয়াজুর রহমান, হারুনর রশীদ ও এসেস্ট সেক্রেটারি জনাব আনোয়ারুল করিম, এনামুল হক প্রমুখ।

    অনুষ্ঠান শেষে ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে প্রধান অতিথি ডাক্তার ফখরুদ্দীন মানিক কে একটি দাড়িপাল্লা প্রতীকের লোগো যুক্ত চাদর উপহার প্রদান করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031