• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    20th Jan 2026 5:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    শরিফ মিয়া স্টাফ রিপোর্টার

    জামালপুর ইসলামপুরে ১৯ শে জানুয়ারি ২০২৬ ইং সোমবার সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি আলহাজ্ব নুরুল ইসলাম নবাব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। সভা পতিত্ব করেন রেজাউল করিম ঢালী সভাপতি পৌর বিএনপি। সঞ্চালনা করেন জাকির হোসেন (জাকির) সাধারণ সম্পাদক পৌর বিএনপি। বিশেষ অতিথি নাজিম হোসেন নোমান সহ-সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি। লুল্লু উপজেলা যুবদলের সদস্য সচিব। হেলাল উপজেলা যুবদলের আহবায়ক। ডাক্তার শাহিনুর রহমান শাহিন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি।প্রধান অতিথি বক্তব্য বলেন আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। এই দিনে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
    শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং আপস হিন দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর সেই দৃপ্ত কণ্ঠস্বর আজও আমাদের প্রেরণার উৎস। জাকির হোসেন জাকির বক্তব্য বলেন আজ তাঁর ৯০তম জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।
    পরিশেষে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদেরকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দেন।
    বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031