প্রদিবেদক মোঃ তপছিল হাছানঃ
বাংলাদেশ নির্বাচন কমিশনারের নির্দেশনা উপেক্ষা করে বিতর্কিতভাবে মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের কমিটি গঠন করেছেন কয়েক জন পরিচালক। বিতর্কিত এই কমিটি নিয়ে উপজেলার কিন্ডারগার্ডেনের স্কুলের পরিচালকদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
গত ১৬ জানুয়ারি শুক্রবার উপজেলা সদরের ক্যামব্রিয়ান স্কুলে মূল সংগঠনে স্থান না পাওয়া কয়েকজন পরিচালক বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গভ রেজিঃ এস ১০২৮/৯৮ এর মতব দক্ষিণ উপজেলা শাখার সুনাম ক্ষুন্ন করার জন্য এই কমিটি গঠন করে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজনের সময়কালীন ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যে কোন পেশাজীবী সংগঠন বা অন্য কোন সংগঠনের নির্বাচন আয়োজন না করার বিষয়ে গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোঃ মনির হোসেন স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়। কিন্তু নির্বাচন কমিশনারের এই নির্দেশনা কে সম্পূর্ণরূপে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসোসিয়েশনের মূল সংগঠনে স্থান না পাওয়া কতিপয় পরিচালক নিজেদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় দেওয়ার জন্যই হাতে গোনা কয়েকটি স্কুলের সমন্বয়ে বিতর্কিতভাবে এই কমিটি গঠন করে।
এখানে উল্লেখ্য যে, ২০২৫ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার এক সাধারণ সভায় ২০২৬-২৭ বছরের জন্য জেলা কমিটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্রের উপস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র মেনে পাঁচটি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি পদে ফারুক আহমেদ বাদল, সাধারণ সম্পাদক পদে মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল জাহান শাওলিন, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ফজলে রাব্বী ইয়ামিন এবং কোষাধক্ষ্য পদে আব্দুল হাই নির্বাচিত হন। ঠিক একই সময়ে উপস্থিত সকলের সম্মতিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য বেশ কয়েক জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

