• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাহিল্যাতে গণভোট সচেতনতায় মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    21st Jan 2026 4:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃজহিরুল ইসলাম , বাঘাইছড়ি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলার মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ৩৭ নং আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) জনাবা মুন্নি দত্ত। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।

    সমাবেশে প্রধান অতিথি আমেনা মারজান আসন্ন নির্বাচনের বিভিন্ন বিধিমালা ও গণভোটের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন:
    “আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। একইসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা জরুরি। দেশের অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।”

    অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মাঝে গণভোট ও নির্বাচনী সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেন যে, এই প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচন ও ভোটাধিকার নিয়ে স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031