চট্টগ্রাম প্রতিনিধি,
গত ২১ই জানুয়ারি ২০২৬ইং তারিখে
রাউজান উপজেলা শান্তিরদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এতে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন চৌধুরী বাড়ি কে এস লিমিটেড এর সদস্য মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী। সহ সভাপতি মীর মোহাম্মদ মন্জুর আলম।বাকি ছয় জন কে সদস্য করে উক্ত কমিটি গঠন করা হয়। একাধিক পদে কোন প্রতিদন্ধী প্রার্থী না থাকায়। একক প্রার্থী হিসেবে নির্বাচিত করে। এই নির্বাচন সম্পন্ন করা হয়। রাউজান উপজেলা শান্তির দীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং-২৭৫)। উক্ত সংগঠনটি সমাজের বিভিন্ন স্থরে জনকল্যাণ মূলক কাজ করে আসছিলো। এসময় নির্বাচন পরিচালনা করেন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইয়াছমিন আক্তার, রূপম তালুকদার, নবনির্বাচিত কমিটির সহ সভাপতি মীর মোহাম্মদ মনজুর আলম,সদস্য বিধান চক্রবর্তী, বিমল চন্দ্র দাশ, মু: আথতারুজ্জামান চৌধুরী বাবর, রুম্পা দে, মুন্নী সরকার, দেবী রানী দে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী বলেন, শান্তিদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির মাধ্যমে মাছ চাষ,গাভী পালন,হাঁস, মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা করার জন্য ঋণ বিতরণ করা হয়। এসব ঋণ নিয়ে সমিতির সদস্যরা ক্ষুদ্র ব্যবসা করে নিজেরা স্বাবলম্বি হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করেন। আগামীতে এটি আমি আরো প্রসার করব। সমিতির সদস্যদের কল্যান, ও স্বাবলম্বী করার পাশপাশি নানা কল্যাণমূলক কাজের মাধ্যমে পুরো রাউজানে এ সমিতি একটি যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে লক্ষ্যে কাজ করব।
উল্লেথ্য, গত ১১ জানুয়ারি রাউজান উপজেলা শান্তিদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দতায় ফলাফল ঘোষণা করা হয় ।২১/০১/২০২৬ তারিখে দায়ত্ব ভার গ্রহন করে, কার্যক্ষন সমাপ্তি করা হয়। নির্বাচনে বিজয়ী হওয়ায় মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরীকে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। সার্বিক সহযোগিতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব নজরুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইয়াছমিন আক্তার ও রূপম তালুকদার।

