• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নেত্রকোনায় সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল 

     swadhinshomoy 
    22nd Jan 2026 4:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোহেল খান দূর্জয় নেত্রকোনা :

    নেত্রকোনার কলমাকান্দায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।

    এর আগে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন ইউএনওর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে।

    পরে বিকেলে প্রথমে ইউএনওর বদলি আদেশটি বহাল রেখে শুধু দায়িত্ব থেকে তাৎক্ষণিক অবমুক্তির বিষয়টি বাতিল করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কিছু সময় পর বদলির আদেশটি পুরোপুরি বাতিল করা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

    স্হানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজারে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ভাই পারভেজসহ কয়েকজন মিলে সরকারি জায়গা দখল করে ঘর তুলছিলেন। স্থানীয় বাসিন্দারা খবর দিলে ইউএনও গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পারভেজকে আটক করেন। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গিয়ে ইউএনওকে শাসিয়ে বলেন, ‘এখানে কার অনুমতিতে এসেছেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আমার ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে আমাকে বলতে হবে।’ ইউএনও প্রশ্ন করেন, ‘এটা কোন আইনে আছে?’ তখন চেয়ারম্যান বলেন, ‘এটা ইউনিয়ন পরিষদ আইনে আছে।এরপর চেয়ারম্যানের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশ করা হয়। এতে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় পরদিন (১৮ জানুয়ারি) লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031