আখতার হোসাইন খান
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, কেএফএসসি শিশুকাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু, কাজী হাসানুজ্জামান অজিউল্লাহ মাদ্রাসার মুহতামিম ফারুক হোসাইন, স্কুল শাখার একাডেমিক কো-অর্ডিনেটর সালেহ উদ্দিন মামুন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক জিয়াউল হক জিয়া, সাবেক একাডেমিক কো-অর্ডিনেটর ইব্রাহিম রিজভী, ফয়েজ আহমদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সহমর্মিতার গুণাবলি বিকাশে সহায়ক।

