বিশেষ প্রতিনিধি, মোঃ তপছিল হাছানঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় অবৈধ ভাবে কৃষি জমির টপসয়েল ইটভাটায় বিক্রি করছে মাটি খেকোরা
সরজমিনে গিয়ে দেখা যায় মতলব উত্তর উপজেলার মাটি খেকো হিসেবে পরিচিত একটি চক্র রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় এরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে রাতের আঁধারে ট্রলার দিয়ে মাটি কেটে কয়েকটি ইটভাটায় বিক্রি করছে । ইটভাটা গুলো হল এনএসবি যা চরলক্ষ্মীপুরে , সিএসবি মতলব টুল প্লাজার সাথে ,নাবিলা ব্রিকস এমন পাঁচ থেকে সাতটি ব্রিকফিল্ড রয়েছে প্রতিদিন তারা মাটিগুলো বিক্রি করে।
দেখা যায় ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের খাসের চরের ধান লাগানো অবস্থায় জমির মাটি প্রায় ৪ ফিট গভীর করে কেটে নিয়ে যাচ্ছে মাটি খেকো নামে পরিচিত মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চারজনের নাম উঠে আসে সোহেল বেপারী (৪৫) সোলাইমান বেপারী (৬০) জয়নাল মুন্সি (৫০) ও ইউনুসের (৪০) এর নাম জানাজায় গত এক মাস ধরেএই কয়েকজনের অত্যাচার অতিষ্ঠ হয়ে পড়েছে চরণঞ্চলের মানুষ।
বুধবার সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায় এদিকে আরো জানা যায় যে চারজনের নাম উঠে আসছে তারা প্রত্যেকেই মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে লঞ্চঘাটের কাছেই তাদের বাড়ি হওয়ার সুবাদে তারা পাশের উপজেলা ও ৩নং খাদেরগাঁও ইউনিয়নের খাসের চরে ফসলি জমি ও খাস জমির মাটি কেটে নিয়ে যায়।
মাটি খেকো চক্রটি হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় কৃষকদের নানান লোভ দেখিয়ে, আবার কাউকে কাউকে রাজনৈতিক ভয় দেখিয়ে কৃষকদের কৃষি জমির মূল্যবান টপসয়েল ও সরকারি খাস জমির মাটি কেটে নিয়ে যায়। প্রতি বছর শীত এলেই চাঁদপুরের গুরুত্বপূর্ণ কৃষি প্রধান উপজেলা মতলব দক্ষিণে খাসের চরে এদের তাণ্ডব সীমা ছাড়িয়ে যায়
দিনের বেলা প্রশাসনের নজরদারি এড়াতে চুপচাপ থাকলেও সন্ধ্যা পর থেকে শুরু হয়।
প্রায় ৩০ টি ট্রলারে মাটি কাটে যা ভোর ছয়টা পর্যন্ত একটানা চলে। এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলার সাথে কথা হলে তিনি অভিযান পরিচালনা করবে বলে জানান । এদিকে মতলব উত্তর উপজেলা কমিশনার ভূমিকে বিষয়টি অবহিত করলেও তিনি নেয়নি কোন ব্যবস্থা।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত নজরদারি না করলে মাটি কেটে সাভার করে ফেলতে পারেন বলে ধারণা করছেন অনেকেই

