• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বৃহৎ জনগোষ্ঠীকে বেকার রেখে কোন দেশ’ই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেনা। — আবদুল আউয়াল মিন্টু 

     swadhinshomoy 
    29th Jan 2026 1:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :

    ফেনী-০৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বৃহৎ জনগোষ্ঠীকে বেকার রেখে কোন দেশ’ই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারেনা। তাই এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে সবার আগে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সামাধান করতে হবে। তবেই দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সক্ষম হবে। আর এই বেকার সমস্যা সামাধানে বিএনপির একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে।

    আজ বুধবার ২৮ ডিসেম্বর দুপুরে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে পথসভায় এসব বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

    তিনি আরো বলেন, যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও বেকার সমস্যা সামাধানে বৃহৎ পরিকল্পনা রয়েছে। বর্তমান বাংলাদেশে যে নাজুক অর্থনৈতিক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এ মুহুর্তে বিএনপিকেই প্রয়োজন। বিএনপির অতিত অভিজ্ঞতা রয়েছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি দেশকে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবে।

    এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু,সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ও যুবদল নেতা কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031