বিশেষ প্রতিনিধ: সুবির ঘোষ।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ্যাড: নিতাই রায় চৌধুরীর পক্ষে আজ ৩০শে জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার বিকাল ৪টার সময় মাগুরা শালিখা উপজলা আড়পাড়া বাজারে নির্বাচন উপলক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করেন, শালিখা উপজলা কৃষক দল।
এসময় উপস্থিত ছিলেন,জেলা কৃষক দলের সহ-সভাপতি ও শালিখা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম, প্রতিটা দোকানে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট কামনা করেন। এবং চাচা ও ভাই ও বোনেরা আপনাদের কাছে কৃষক দলের পক্ষ থেকে আকুল আবেদন আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন জাতীয় সংসদ নির্বাচন। এই দিন আপনারা সকলে সকল ভেদাভেদ ভুলে ধানের শেষে ভোট দিবেন ও আপনাদের প্রতিবেশীদের কাছে অনুরোধ করবেন তারাও যেন মিলেমিশে ধানের শেষে ভোট দিন।
শালিখা উপজেলা কৃষক দলের সভাপতি ও উপজেলা কৃষক দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইলিয়াস মোল্লা, সকল শ্রেনীর মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট কামনা করেন।
জেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, মুন্সি তুহিন, সিমাখালী বাজারে প্রতিটা দোকানদার,ভ্যান চালক, ঋষি সম্প্রদায়, সকল শ্রমিক ভাই ও সকল শ্রেণীর মানুষের দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রার্থনা করেন।
আরো উপস্থিত ছিলেন,শালিখা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, আসাদুর রহমান, নজরুল ইসলাম, মাসুদ রানা, শহীদ মোল্লা, শরীয়ত শেখ, সোহাগ মোল্লা,আজাদ মোল্লা,
রাজিব, নাহিদ বিশ্বাস, জাহাঙ্গীর মন্ডল,বাবুল আক্তার সহ শালিখা উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।

