মোঃ আব্দুল্লাহ আল মামুন( কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাট উপজেলা পরিষদ ভবনের সামনে।
০১/০২/২০২৬ ইং সকাল ১০.২০ ঘটিকা হইতে ১০.৫০ ঘটিকা পর্যন্ত
উল্লেখিত তারিখ ও সময় রাজারহাট উপজেলার পরিষদে সকল দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ আলম সরকার উপজেলা সমাজ কল্যাণ অফিসার রাজারহাট, উক্ত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাশেদুল হোক শাহীন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর রাজারহাট উপজেলা, জাহাঙ্গীর আলম উপজেলা সমাজসেবা অভিধি দপ্তর মুকুল মিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, সহজ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ। উক্ত অবস্থান কর্মসূচি চলাকালীন সময় বক্তারা ০১,০২,০৩ ফেব্রুয়ারি সকাল ৯ টা হইতে ১১:০০ টা পর্যন্ত কর্ম বিরতিতে থাকার সিদ্ধান্ত নেন,পরবর্তীতে পে স্কেল বাস্তবায়ন না হলে যমুনা অভিমুখে যাওয়ার কথা বলা হয় এবং দিনব্যাপী কর্ম বিরতিতে যাওয়ার কথাও বলেন।

