• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাকশাল কায়েমের পরও আ’লীগ পুনর্বাসনের নেপথ্যে আপনারাই;আদমদিঘীতে সজিব ভুঁইয়া 

     swadhinshomoy 
    01st Feb 2026 1:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    এনামুল আদমদিঘী প্রতিনিধি-

    সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দূর্নীতি চাঁদাবাজ মুক্ত করতে চাইলে দাঁড়িপাল্লা মার্কার কোন বিকল্প নেই। আপনারা দাঁড়িপাল্লার সাথে হ্যাঁ ভোটে ভোট দিবেন। আপনারা বিগত ফাসিবাদীর সময়ে শুধুমাত্র জেলার পরিচয়ের কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমি অন্তর্বর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাদেশের কোন জেলাকে আঞ্চলিক বৈষম্যের শিকার করা যাবে না। ইতিমধ্যে আমি স্থানীয় সরকারের দায়িত্বে থাকাকালীন আপনাদের বগুড়া শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে। আপনাদের বগুড়া ষ্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে কাজ সম্পন্নের পথে। তবে আপনারা জানেন আমরা খুব কম সময় পেয়েছি সে জন্যই আবার আপনাদের মাঝে এসেছি যদি ১১ দলীয় জোট আপনাদের সমর্থন পেয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের অনেক স্বপ্ন আছে। তিনি আরোও বলেন, আমরা জানি আপনাদের কি কি সমস্যা আছে, আপনাদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় রেলওয়ে যানজট মুক্ত করতে একটি আন্ডারপাস নির্মাণ করতে চাই। আমরা দুপচাঁচিয়া পৌরসভায় যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণ করতে চাই। আপনাদের এই অঞ্চলের কর্মস্থানের বৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কলকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। আপনারা যদি বগুড়া-৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে আমাদের সকল কমেন্টমেন্ট বাস্তবায়ন করবো।

    গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহেরকে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পরিচয় করিয়ে দেন।

    নির্বাচনী জনসভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন বগুড়া জেলার জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাও. মমতাজ উদ্দিন, হাফেজ আব্দুন নূর, বগুড়া-৩ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রাথী নূর মুহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ইউনূছ আলী, সহকারী সেক্রেটারী মাও. আব্দুল জোব্বার, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের জিএস আব্দুল আলিম আবিদ, কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর এনসিপির আহবায়ক মোবাশ্বের আলী, বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারী সাদ্দাম হোসেন, আদমদীঘি উপজেলা ছাত্রশিবের সভাপতি নকিব আরমান, সেক্রেটারী আব্দুস সালাম প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728