• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উখিয়ার পালংখালীতে রাজনৈতিক চমক: বিএনপির ৫০০ নেতা-কর্মীর জামায়াতে ইসলামিতে যোগদান 

     swadhinshomoy 
    03rd Feb 2026 6:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: রেজাউল করিম

    কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে। বিএনপির প্রায় ৫০০ জন নেতা-কর্মী একযোগে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে পালংখালী ইউনিয়নের একটি স্থানীয় মাঠে আয়োজিত আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে ইসলামির রাজনীতিতে অন্তর্ভুক্ত হন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি কক্সবাজার জেলা আমির নুর আহাম্মদ আনোয়ারী এডভোকেট শাহজালাল চৌধুরী শাখার শীর্ষ নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ও পালংখালী ইউনিয়ন জামায়াতের নেতারা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

    যোগদানকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান, তৃণমূলের মতামতের প্রতি অবহেলা এবং সাংগঠনিক দুর্বলতায় তারা হতাশ হয়ে পড়েন। আদর্শিক রাজনীতি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তারা জামায়াতে ইসলামিতে যোগদানের সিদ্ধান্ত নেন।

    জামায়াতে ইসলামির নেতারা তাদের বক্তব্যে বলেন, এই গণযোগদান প্রমাণ করে জনগণ এখন আদর্শভিত্তিক, স্বচ্ছ ও কল্যাণমুখী রাজনীতির প্রতি আস্থা রাখছে। পালংখালীতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীর জামায়াতে যোগদান আগামী দিনের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠান শেষে নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ইসলামী আন্দোলনের পতাকা তুলে দেওয়া হয়। যোগদান অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা গেছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উখিয়া-পালংখালী এলাকায় এই গণযোগদান স্থানীয় রাজনীতির সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728