swadhinshomoy
04th Feb 2026 5:31 pm | অনলাইন সংস্করণ Print
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার এলাকায় এ গণসংযোগ মিছিল বের করা হয়।
মিছিলে স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগ মিছিলে নেতৃত্ব দেন ৭নং দরবেশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজান জাহিদ। এ সময় যুবদল নেতা মানিক হোসেনসহ স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে মোঃ শাহাদাত হোসেন সেলিমকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

