• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হান্নান মাসুদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা ভোটার 

     swadhinshomoy 
    04th Feb 2026 5:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আতিকুল ইসলাম
    হাতিয়া (নোয়াখালী )প্রতিনিধি : স্বামীর পক্ষে নির্বাচনের প্রচারণায় গিয়ে ভোটারের কাছ থেকে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির ডুবাইর বাড়িতে এই ঘটনা ঘটে। স্বর্ণের আংটি উপহার দেয়া বৃদ্ধা প্রবাসী আমির ডুবাইয়ের মাতা।

    জানা যায়, আমির ডুবাইয় বাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে পূর্ব নির্ধারিত উঠান বৈঠক ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।বৈঠকটি শুরু হওয়ার আগে নির্ধারিত আসনে গিয়ে বসেন তিনি। ওই সময় এক বৃদ্ধা জেদনীর হাতে একটি স্বর্ণের আংটি পরিয়ে দেন এবং তিনি এটিকে উপহার হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত নারী ভোটাররা করতালির মাধ্যমে তা বরণ করেন।

    এ বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, হান্নান মাসুদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশের অংশ এটি। গত দেড় বছর হান্নান মাসুদ সাধারণ মানুষের জন্য যে কাজ করেছে ঘটেছে এই উপহারের মাধ্যমে তা প্রস্ফুটিত হয়েছে। আমি তার স্ত্রী হিসেবে গর্ববোধ করছি।

    এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্র শক্তির হাতিয়া উপজেলার সদস্য সচিব আশিক এলাহী ও অন্যান্য নেতৃবৃন্দসহ সহ গ্রামের শতাধিক নারী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728