• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনর্গঠনের আহ্বান সালাহ উদ্দিন 

     swadhinshomoy 
    05th Feb 2026 1:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    উখিয়া উপজেলা প্রতিনিধি: রেজাউল করিম
    তারিখ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬
    কক্সবাজারের উখিয়া–টেকনাফ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “শাহজাহান চৌধুরী আমার বড় ভাই। তাঁর নেতৃত্বেই উখিয়া–টেকনাফে ব্যাপক উন্নয়ন ও বৈষম্যহীন অগ্রগতি নিশ্চিত হবে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপির কোনো বিকল্প নেই।”
    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
    সালাহ উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন ভূমিকার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমিও দীর্ঘ সময় আয়নাঘরে বন্দী ছিলাম। এই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না।”
    তিনি আরও বলেন, “রাষ্ট্র গঠনে এ দেশের মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি সুস্পষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে।”
    দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন জরুরি। মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে বিএনপির বিকল্প কোনো রাজনৈতিক শক্তি নেই।”
    পথসভায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে—তারা এখন ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। স্বাধীনতার প্রশ্নে তাদের বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
    উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “উখিয়া–টেকনাফের মানুষ দীর্ঘদিন বৈষম্যের শিকার। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে এই জনপদের উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করা হবে।”
    পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
    পথসভা সঞ্চালনা করেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর করে তোলে পুরো কোটবাজার এলাকা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728