• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুর সদর ৫: ভোটের মাঠে তুঙ্গে ওয়ারেছ আলী মামুন, প্রচারণায় সরব সহধর্মিণী মিতু 

     swadhinshomoy 
    07th Feb 2026 3:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস,আলম, জামালপুর।
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর ৫ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দিনরাত এক করে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জামালপুর জেলা বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
    প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি সদরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম আর ত্যাগের মহিমায় উজ্জ্বল এই নেতার পাশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখন টক অব দ্য টাউন।

    ওয়ারেছ আলী মামুনের পক্ষে নির্বাচনী লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছেন তার সহধর্মিণী মাছুমা আরমিন মিতু। স্বামীর বিজয়ের লক্ষ্যে তিনি ১৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উঠোন বৈঠক ও জনসংযোগ করছেন। তার সাবলীল উপস্থাপনা ও আন্তরিকতায় বিশেষ করে নারী ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
    তিনি উন্নয়ন ও সততার মূর্ত প্রতীক:
    স্থানীয় ভোটারদের মতে, এডভোকেট ওয়ারেছ আলী মামুন জামালপুর পৌরসভার দুইবারের সফল মেয়র থাকাকালীন যে ব্যাপক উন্নয়ন করেছিলেন, তা আজও দৃশ্যমান। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতির কোনো ছিটেফোঁটা না থাকায় সাধারণ মানুষের কাছে তিনি ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে পরিচিত।
    নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সাধারণ ভোটাররা জানান:”তিনি দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম সহ্য করেও মাটি ও মানুষের সাথে মিশে আছেন। লোভ-লালসা তাকে স্পর্শ করতে পারেনি। আমরা এবার ব্যালটের মাধ্যমে তার সততার পুরস্কার দিতে চাই।”

    তার দক্ষ নেতৃত্বে বর্তমানে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলো যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, অবহেলিত জামালপুরকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে ওয়ারেছ আলী মামুনের কোনো বিকল্প নেই।
    আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিনের অপেক্ষায় প্রহর গুনছেন জামালপুরবাসী। সাধারণ মানুষের প্রত্যাশা, বিপুল ভোটে জয়ী হয়ে তিনি সংসদ সদস্য হিসেবে জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন এবং তার অমলিন হাসি ছড়িয়ে পড়বে পুরো জেলায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728