• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য লালমনিরহাট ডিবির পুলিশের অভিযানে আটক 

     swadhinshomoy 
    07th Feb 2026 7:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    লালমনিরহাট প্রতিনিধি।

    শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
    এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
    শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশ জানায়, কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোহাজারী এলাকার মোঃ তুহিন ইসলাম (৩০), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মুগলীবাড়ী এলাকার মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার ইশ্বরকোল এলাকার মোঃ শিমুল মিয়া (২৮) এবং একই উপজেলার লতাবর এলাকার মোঃ হাবিবুর রহমান (২৭)।

    ডিবি পুলিশের একটি আভিযানিক দল প্রথমে হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ ক্যাম্প চেকপোস্ট এলাকা থেকে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করে।
    এ সময় তাদের হেফাজত থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অভিযান চালিয়ে শিমুল মিয়ার বসতবাড়ি থেকে একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
    পরে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তার বসতবাড়ি থেকে একটি নাম্বারবিহীন হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
    ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
    এ ঘটনায় হাতীবান্ধা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728