• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, জব্দ নোয়া গাড়ি 

     swadhinshomoy 
    04th Apr 2026 1:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    আশুলিয়া প্রতিনিধি শরীফ মিয়া

    ঢাকার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার।

    র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ এপ্রিল বিকেল ৩টা ৫ মিনিটে নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনক যানবাহন তল্লাশির এক পর্যায়ে একটি সিলভার রঙের নোয়া (NOAH) গাড়িকে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    পরবর্তীতে র‍্যাব সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে আশুলিয়ার বারইপাড়া এলাকায় বিকেল ৪টা ৪০ মিনিটে আটক করতে সক্ষম হয়। এসময় গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের পরিচয় দেয় মোঃ জুয়েল মিয়া (২৩) হিসেবে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়িটি তল্লাশি করা হলে চালকের আসন ও পেছনের সিটের মাঝখানে লুকিয়ে রাখা খাকি রঙের স্কচটেপ মোড়ানো ১২টি পোটলা থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া গাড়ি (রেজিস্ট্রেশন: মেট্রো-চ ১৫-১৯৫৯) এবং একটি স্যামসাং ডুওস বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    র‍্যাব জানায়, গ্রেফতারকৃত জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুর, টাঙ্গাইলসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    র‍্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930