মদন (নেত্রকোণা) প্রতিনিধি:
সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজ এলাকায় নেত্রকোণার মদন উপজেলায় এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে ছুটে আসেন।
মদনের পাশাপাশি মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলাগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেন। সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।
সমাবেশে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষার মানোন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। জনগণের আস্থা ও ভালোবাসাই আগামী দিনের উন্নয়নের মূল শক্তি বলে তাঁরা উল্লেখ করেন।
এ সময় জনতা লুৎফুজ্জামান বাবরের প্রতি তাদের সমর্থন ও আস্থার কথা ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার জানান।

