• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আমরা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছি, প্রয়োজন হলে আবারো জীবন দিয়ে ভোটের অধিকার রক্ষা করব 

     swadhinshomoy 
    08th Feb 2026 3:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
    ফেনী-৩ সোনাগাজী দাগনভূঞা আসনের জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দীন মানিক বলেছেন, আমরা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছি, প্রয়োজনে হলে, আবারো জীবন দিয়ে ভোটের অধিকার রক্ষা করব। কাউকে আমাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। পেশি শক্তির মাধ্যমে কেউ যদি ভোট কেন্দ্রে হস্তক্ষেপ করতে চায়, তার সমুচিত জবাব দিতে হবে।

    আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট কর্তৃক আয়োজিত সোনাগাজী ছাবের মডেল পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী সর্বশেষ বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ডাক্তার মানিক ওইসব কথা বলেন তিনি।

    ডাক্তার ফখরুদ্দিন এই সময় আরো বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান করে বেকারত্ব দূরীকরণে আত্মসম্মানের বেঁচে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লার হাতকে শক্তিশালী করুন। সমাজের সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুম চিরতরে নির্মূল করার জন্য,, আপনারা দাঁড়িপাল্লা কে ভোট দিন। আমি কথা দিচ্ছি সোনাগাজীর উন্নয়নে, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনাদের সম্মানের জায়গা ফিরিয়ে দিতে সদা সর্বদা আমি অতীতের ন্যায় পাশে থাকবো। আমরা ১৪ শত শহীদের তাজা রক্তের বিনিময়ে যে ভোটাধিকার ফিরিয়ে এনেছি। তার যথাযথ প্রয়োগ করে, সেই অধিকারকে সমুন্নত করতে হবে। আর যেন আমাদের কোন ভাইকে জীবন দিতে না হয়। কোন স্বৈরাচারের যেন আর মাথা ছাড়া দিতে না পারে, সেই দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
    এর আগে উপজেলার নয়টি ইউনিয়নও একটি পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী সহ-সাধারণ জনতা দাঁড়িপাল্লার মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত ভয়ে সমাবেশ স্থলকে মুখরিত করে তুলে।
    কবে শেষে হাজারো জনতার মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাঁড়িপাল্লার শ্লোগানে স্লোগানে পৌর শহরকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা প্রকম্পিত করে তুলে।

    সোনাগাজী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কালিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সাবেক ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এসএম ফরহাদ, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা সেক্রেটারি এস এম বদরুদ্দোজা, জেলা জামায়েত নেতা আবু বক্কর সিদ্দিক মানিক, ফেনী জেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা শামসুদ্দিন, ছাত্রশিবির সভাপতি নোবেল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপজেলার প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728