• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনী-০৩, আসনে নির্বাচনী মাঠে ডা:’ পদবী নিয়ে মিথ্যা অপপ্রচার এবং সম্মানহানি অপচেষ্টার অভিযোগ 

     swadhinshomoy 
    08th Feb 2026 3:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাফফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
    ফেনী ৩ সোনাগাজী দাগনভূঞা আসনের ১১ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দীন মানিকের বিরুদ্ধে ডাক্তার পদবী নিয়ে মিথ্যা অপপ্রচার এবং সম্মানহানির অপচেষ্টার অভিযোগ করেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে।
    তিনি বলেন, আচরণ বিধি লংঘন ,শোকজ ও শাস্তি নির্বাচনী প্রক্রিয়ার অংশ।
    অভিযোগ এবং শোকজ করলে তা অভিযোগ প্রমাণিত হয় না। অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বুঝতে অথবা জানতে না পারলে তা সুস্পষ্ট ভাবে বুঝার জন্য শোকজ করেন। শুনানিতে তা সমাধান হয়।
    ‘ডা:’ পদবি নিয়ে যে অর্থে মিথ্যাচার এবং অপপ্রচার করা হচ্ছে তা একটি সেটেল্ড ইস্যু। আমার বিজয়ের সম্ভাবনায় ভীতসন্ত্রস্ত হয়ে প্রতিপক্ষ এই ষড়যন্ত্র এবং কুট কৌশলের আশ্রয় নিয়েছেন। অচিরেই তাদের ষড়যন্ত্র ব্যার্থতায় পর্যবসিত হবে ইনশাল্লাহ।

    আমার ‘বি. এইচ. এম. এস’ (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী) ৫ বছরের কোর্স এবং ১বছর ইন্টার্ণশীপ। হোমিওপ্যাথিক গ্রাজুয়েশন কোর্স সমপন্ন করার পরে নামের আগে ডাক্তার ( ডা.) পদবী লেখা আইন দ্বারা স্বীকৃত। হোমিওপ্যাথিক গ্রাজুয়েশন ডিগ্রী প্রদান করেন
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি,
    যার অধীভুক্ত (এম. বি. বি এস এবং বি.ডি.এস কোর্স ) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি সার্কুলার এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (ঢাকার মিরপুর ১৪ তে অবস্থিত) যেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
    সুতরাং ডা: পদবী বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল ২০২৩ দ্বারা স্বীকৃত।
    যা বিগত সংসদে পাস হয়েছিল ও গেজেট আকারে প্রকাশিত । এ বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা মামলা করেছিল, সেই মামলার কার্যক্রম ও স্থগিত করা হয়েছে।হলফনামায় আমার সার্টিফিকেট এবং রেজিষ্ট্রেশন নাম্বার ও সাবমিট করা হয়েছে। যেখানে পেশা হিসেবে চিকিৎসক পদবী উল্লেখ করা আছে।

    এ সংক্রান্ত কিছু ডকুমেন্টস সমুহ নিম্নে সংযুক্ত করা হল বাকি বিষয়ে এবং অযথা হয়রানি ও সম্মানহানি সহ আরো যে সকল তথ্য আছে সে বিষয়ে উচ্চ আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেয়া হবে,ইনশাল্লাহ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728