• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনীতে জামায়াত কর্মীর দোকানে হামলা-ভাঙচুরের ঘটনায় কৃষক দল নেতাকে অব্যাহতি 

     swadhinshomoy 
    14th Feb 2026 1:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
    নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও জামায়াত কর্মীর দোকান ভাঙচুরের ঘটনায় ফেনীর ফুলগাজী উপজেলায় এক কৃষক দল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের ফুলগাজী উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
    অব্যাহতিপ্রাপ্ত ওই নেতার নাম মো. সুমন। তিনি মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
    দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মুন্সিরহাট বাজার এলাকায় জামায়াত সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলে দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানতে পেরেছি। দলের সাইনবোর্ড ব্যবহার করে যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728