• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড 

     swadhinshomoy 
    16th Feb 2026 3:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎আল আমিন বিশেষ প্রতিনিধিঃ

    ‎শেরপুরের ঝিনাইগাতী উপজেলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।
    ‎আদালত সূত্রে জানা যায়, বহুমহল ও বালুমহাল ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
    ‎দণ্ডপ্রাপ্তরা হলেন—বিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আকবর কাসেমের ছেলে সাইফুল ইসলাম (৩০), জামসেদ আলী শেখের ছেলে আব্দুল মমিন (৩৪) ও জটু শেখের ছেলে মোনা সরকার (২৯)। এছাড়া শ্রীবরদী উপজেলার বালিজুড়ি এলাকার জাহের আলীর ছেলে হানিফ উদ্দিন (৪৫) এবং ঝাড়মোড়া গ্রামের হাজী করিম উদ্দিনের ছেলে কেমার আলী (৫০)।
    ‎অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
    ‎উপজেলা প্রশাসন জানায়, শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলা এলাকায় বর্তমানে বালুমহালের ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এই সুযোগে একটি চক্র দীর্ঘদিন ধরে গোপনে নদী ও বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন এবং পরিবহন করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
    ‎স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে সচেতন মহল মনে করছে।
    ‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন বলেন, “আইন অমান্য করে কেউ বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
    ‎উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728