বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান
বাগেরহাটে জাতীয় সংসদ নির্বাচনের পরে জেলা জুড়ে এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে চলছে জল্পনা কল্পনা।চায়ের দোকান থেকে শুরু করে সচেতন মহল সব স্থানে আলোচনা কে পাচ্ছেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন।
জেলা জুড়ে এই আলোচনায় এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল, বাগরহাট জেলা শাখার সভাপতি শাহিদা আক্তার।তৃণমূলের নেতাকর্মীরা এই অঞ্চলের (বাগেরহাট ও খুলনার একাংশ) সংরক্ষিত নারী আসনে দু:সময়ের কর্মীবান্ধব নেত্রী শাহিদা আক্তারকে চায়।
দলের জন্য ত্যাগ, দু:সময়ে নেতাকর্মীর পাশে থাকা ও রাজনৈতিক দক্ষতায় এগিয়ে থাকা শাহিদা আক্তার ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বাংলায় স্নাতকোত্বর এই নারী রাজনীতিবিদ খানজাহান আলী ডিগ্রি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ছাত্রী বিষয়ক সম্পাদক থেকে শুরু করে ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, উপজেলা ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে জনপ্রতিনিধিও হয়েছেন এই নারী। ২০০৯ সালে জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এছাড়া গোয়ালমাঠ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নারী অধিকার ফোরামের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন শাহিদা আক্তার। ১৯৫৫ সালে চীনের বেইজিংয়ে ৪র্থ বিশ্ব নারী সম্মেলনে যোগদিয়েছিলেন তিনি। সব শেষ ২০২২ সাল থেকে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিদা আক্তার।
শুধু পদে থাকা নয়, দলের দু:সময়ে সম্মুখভাগে থেকে আন্দোলন সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি হামলা-মামলার শিকার কর্মীদের পাশে থেকেছেন শাহিদা আক্তার।জাতীয়তাবাদী দলের নিবেদিত এই কর্মীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা।
তিনি বলেন, ছাত্রজীবন থেকেই শাহিদা দলের জন্য কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে জীবনের ঝুকি নিয়ে মিছিল-সমাবেশ করেছে। প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে তার সরব উপস্থিতি ছিল। এখন দল রাষ্ট্র ক্ষমতায় গেছে, আমরা শাহিদাকে একটি ভাল যায়গায় দেখতে চাই।
বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার বলেন, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সকল দলীয় কর্মসূচিতে শাহিদা আক্তারকে আমরা পাশে পেয়েছি। দলের জন্য তার যে ত্যাগ তা ভাষায় প্রকাশ

