• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরকলের শুভলং ইউনিয়নে যুবকের উপর হামলা, হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান 

     swadhinshomoy 
    17th Feb 2026 1:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাঙ্গামাটির বরকল উপজেলার ১ নং শুভলং ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডে মোঃ রিফাত নামে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
    অভিযোগ অনুযায়ী, যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল প্রথমে রিফাতের দাদুকে জিজ্ঞাসা করেন তিনি কোন প্রতীকে ভোট দিয়েছেন। এ সময় বৃদ্ধ জানান, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। এরপর তাকে কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছিল বলে উল্লেখ করে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান বলে অভিযোগ রয়েছে।
    এ সময় রিফাত প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
    ঘটনার খবর পেয়ে ১ নং শুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জত্যি চাকমা হাসপাতালে গিয়ে আহত রিফাতের খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।
    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
    তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728