বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী শাহাবুদ্দিন ও রুহেল মিয়ার উদ্যোগে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সম্মানে এক প্রীতি নৈশভোজ (ডিনার পার্টি) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্বনাথ পৌর শহরের স্থানীয় একটি হোটেলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজ পূর্ববর্তী এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রবাসীরা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনকল্যাণে তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।
আয়োজক শাহাবুদ্দিন ও রুহেল মিয়া জানান, প্রবাসে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা এবং সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এই ক্ষুদ্র আয়োজন। তারা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সম্মানে এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও আমরা সাংবাদিকদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”
উপস্থিত সাংবাদিকরা এই সৌজন্যমূলক আয়োজনের জন্য শাহাবুদ্দিন ও রুহেল মিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নৈশভোজ শেষে প্রবাসীদের সাথে সাংবাদিকদের এক প্রাণবন্ত আড্ডা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রাথমিক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, সায়মন আহমদ সমুজ, সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন ও আফজাল মিয়। বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা ও মোঃ জাহান মিয়া প্রমূখ।

