• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শেরপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দুই কৃষকের 

     swadhinshomoy 
    18th Feb 2026 2:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    জেলা প্রতিনিধি: নাজমুল হাসান
    প্রকাশ : ১৮ফেব্রুয়ারি ২০২৬
    শেরপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দুই কৃষকের
    শেরপুরের নকলায় এক কৃষককে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন দুই কৃষক। আহত কৃষক সামেদুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বরদী পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত দুই কৃষক হলেন—ওই এলাকার মৃত মিরা মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫৫) এবং কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৪৫)। যাকে বাঁচাতে গিয়ে তারা মারা যান, তার নাম সামেদুল হক। আহত ও নিহত সবাই একই এলাকার কৃষক।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া ক্ষেতে ধানের বীজ রোপণ করছিলেন। পাশের জমিতে কৃষক সামেদুল হক তার নিজস্ব বৈদ্যুতিক পানির পাম্পের তার মেরামত করছিলেন। তারে বিদ্যুৎ লিকেজ থাকায় সামেদুল হক তাতে আটকে পড়েন। এ সময় মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন।

    ফলে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। আঙ্গুর মিয়াকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত সামেদুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

    নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728