সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোণা জেলার পৌরশহরের সড়কের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে(১৮ ফেব্রুয়ারী ) বুধবার ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তেরিবাজার হয়ে আখড়া মোড় থেকে বড় বাজার হয়ে চক মসজিদ মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
এসময় জেলা প্রশাসক নিজ নিজ দোকানের সামনের সড়ক ও ফুটপাত দখল ও অবৈধ পার্কিংমুক্ত রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন এবং সতর্ক করেন। জেলা প্রশাসক জানান,” ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ধরনের অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদাররা যতবার ফুটপাত দখল করবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে। তবে পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও প্রদান করা হবে।” এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার,সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো.শামছুজ্জামান আসিফ, নেত্রকোনা সদর থানার ওসি আল মামুন সরকার সহ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ।
উল্লেখ্য, জেলা শহরের বেশিরভাগ ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা, বাণিজ্য করে আসছিল একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট শুধুমাত্র ফুটপাত দখল করেই ক্ষান্ত হয়নি বরং জেলা শহরের প্রতিটি বিদ্যালয়ের সামনে বিশেষ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক যেন একটি স্থায়ী ফলের বাজারে পরিণত করা হয়েছে। জেলা প্রশাসক নেত্রকোণা জেলা প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ করার পরপরই জেলা প্রশাসনের সকল বিভাগ ও জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলার সমস্যা সমাধানে মতবিনিময় সভায় যানজট নিরসনে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।রমজান উপলক্ষে জেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকগণ।

