• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নেত্রকোনা পৌরসভায় সাধারণ মানুষের জন্য কাজ করছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার 

     swadhinshomoy 
    19th Feb 2026 4:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভায় একজন সৎ নিষ্ঠাবান ও সফল পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার।তিনি অনেক পরিশ্রম করে একজন সফল পৌর প্রশাসক হিসেবে নেত্রকোনায় সুনাম অর্জন করে চলেছেন। তিনি পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে পৌরসভার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, জেলা প্রশাসকের নির্দেশনায় কাজ করে যাচ্ছেন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি নেত্রকোনা পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেয়ার পর থেকেই পৌরসভার উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। পৌর এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নেত্রকোনা পৌরসভায় নিজের মুখ উজ্জ্বল করেছেন।

    জানা যায়, ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও সময়নিষ্ঠ সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তার মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ পৌরসভার সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রিয়। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। এই সফল মানুষটি পৌরসভার প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান সবসময়। পৌরসভায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।পৌরবাসী এখন সকল দুঃখ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি পৌরসভার সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী প্রশাসক হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। পৌরসভার সর্বশ্রেনীর মানুষের অন্তরে এখন স্থান করে নিয়েছেন তিনি।

    নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের, মেধা, কর্ম প্রয়াস, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন এক উজ্জ্বল অধ্যায়ে। পৌরসভার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি পৌরসভায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ তিনি। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকে পৌরসভার বিভিন্ন রাস্তার উন্নয়ন,ড্রেনেজ সংস্কার করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে পৌরসভার বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন এবং প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করছেন, যা এখনও চলমান আছে, তিনি ২৯ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা।এছাড়াও তিনি নিয়মিত অফিস করছেন। তিনি কর্মদক্ষতার সাথে পৌরসভার উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে নেত্রকোনা পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলার প্রত্যাশায় কাজ করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728