রামগঞ্জ উপজেলা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রামগঞ্জ উপজেলা প্রশাসন ও বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ২৭৪নং লক্ষীপুর জেলার রামগঞ্জ-০১আসনের মাননীয় সংসদ সদস্য বিএনপির মোঃ শাহাদাৎ হোসেন সেলিম ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব, ফারাশিদ বিন এনাম,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জিয়াউল হক,অফিসার ইনচার্জ, মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, আনসার ব্যাটালিয়ান এর পরিচালক,শারমিন সুলতানা,মাধ্যমিক সুপারভাইজার, সামশুল আরিফিন আস সামশ,প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, ইউআরসি মাহদব কুন্ড, রামগঞ্জ উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবু সালেহ রামগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু তাহের মানবজমিন এ ছাড়া ও রয়েছে উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
রামগঞ্জ উপজেলার বিএনপির মোঃ শাহাদাৎ হোসেন সেলিম বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সূচনা। একুশের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মহান একুশ আমাদের শিখিয়েছে—মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হওয়া যাবে না। ভাষা শহীদদের এই আত্মত্যাগ বাঙালি জাতিকে চিরদিন অনুপ্রেরণা জোগাবে।

