• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নেত্রকোনা পৌরসভার নাগরিকদের কাছে মানবিকতার সাক্ষর রেখে চলেছেন পৌর প্রশাসক – আরিফুল ইসলাম সরদার 

     swadhinshomoy 
    22nd Feb 2026 1:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দায়িত্বের পাশাপাশি নেত্রকোনা পৌরসভার সকল মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের। তিনি একজন সফল ব্যক্তি তার সততা, আদর্শ ও দৈনন্দিন কর্মদক্ষতার জন্য নেত্রকোনা পৌরসভার সর্ব সাধারণের এবং সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করেছেন স্হানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার সফল প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তিনি নেত্রকোনায় যোগদানের পর থেকে তার উপর অর্পিত সকল দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। তিনি নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে অল্প সময়ের মধ্যে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তিনি এই পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে পাল্টে গেছে পৌরসভার অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি।

    নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে সার্বক্ষণিক সেবামূলক কাজ করে পৌরবাসীর নিকট মানবিক প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন তিনি। বর্তমানে পৌরসভা কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোনো অনুমতি। ইচ্ছা করলেই যে কেউ তার অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন। জনসাধারণকে অফিস রুমে নির্বিঘ্নে প্রবেশ করার জন্য তিনি অনুমতি দিয়েছেন। সৎ-সাহস ও সদিচ্ছা থাকলে একজন মানুষই যে আস্ত সিস্টেমকে বদলে দিতে পারেন তার প্রমাণ করে দিয়েছেন তিনি। তিনি পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই তার মানবিকতা ও সততার খ্যাতি পুরো পৌরসভায় ছড়িয়ে পড়েছে। আরিফুল ইসলাম সরদার তার দপ্তরের কাজের পাশাপাশি সাধারণ মানুষ যে কোনো সমস্যার জন্য পরামর্শ চাইলে তিনি তা ধৈর্য্যর সহিত সরাসরি তাদেরকে পরামর্শ ও সমাধান দেন। ইতিমধ্যে পৌরসভার আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার প্রসারের জন্য সহযোগিতা করছেন। মসজিদ, মন্দিরেও বিভিন্ন অনুদান দিচ্ছেন তিনি। নানান পজেটিভ কর্মকাণ্ডে পৌর এলাকা জুড়ে দক্ষ, ও মানবিক প্রশাসক হিসেবে পরিচিত পেয়েছেন আরিফুল ইসলাম সরদার। পৌরসভার দুর্নীতি বন্ধেও তিনি তার অবস্থানে কঠোর ভাবে দায়িত্ব পালন করছেন।

    নেত্রকোনা পৌরসভার উচ্চমান সহকারী নন্দন কুমার দত্ত বলেন, আমাদের পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার স্যার অনেক ভালো মনের মানুষ,স্যারের কোনো তুলনা হয় না, তিনি সত্যিই একজন জনবান্ধব অফিসার।আর আমি সবসময়ই স্যারের পাশে থেকে কাজ করে যাচ্ছি। স্যারের সততায় আমরা পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী সন্তুষ্ট প্রকাশ করছি। এবিষয়ে পৌরসভার কার্য সহকারী অন্তিক রায় বলেন,আমাদের পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার স্যার সত্যিই একজন জনবান্ধব অফিসার। তিনি পৌরসভার মানুষের উন্নয়নে সকল ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই তিনি গ্রহণ করছেন। আমি স্যারের সাফল্য কামনা করছি। তিনি একাই পৌরসভার সকল পুরাতন সিস্টেমকে পাল্টে দিয়েছেন, স্যার ২৯ তম বিসিএসের একজন দক্ষ কর্মকর্তা। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করছি। এবিষয়ে জানতে চাইলে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, নেত্রকোনা পৌরসভার ‘জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমি তাদের জন্য কাজ করে যাচ্ছি। সরকারের প্রতিটি উদ্যোগ সফল করতে আমি অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানবসেবার ব্রত নিয়েই চাকরিতে এসেছি। আমি নেত্রকোনা পৌরবাসীর জন্য যেটা করছি, তা আমার দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই করছি। অন্যদিকে নেত্রকোনা পৌরসভার অসংখ্য মানুষ পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রশংসা করে বলেন, এরকম একজন প্রশাসক আমাদের পৌরসভায় দীর্ঘদিন থাকলে আমাদের পৌরসভা হবে দুর্নীতিমুক্ত ও আধুনিক পৌরসভা। পাশাপাশি গরিব, দুঃখী, অসহায় এবং সকল শ্রেণীপেশার মানুষের কল্যাণ হবে সুনিশ্চিত।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728