• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুরে সাবেক এমপির বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট 

     swadhinshomoy 
    25th Feb 2026 2:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    প্রতিনিধিজামালপুর: নাজমুল হাসান

    জামালপুরে সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ আবদুস সোবহানের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গলপাড়া এলাকার মিয়াবাড়িতে ঢুকে ডাকাতেরা অস্ত্রের মুখে স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান মালামাল লুট করে।

    খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোরশেদ খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির দ্বিতীয় তলায় সৈয়দ আবদুস সোবহানের স্বজনেরা থাকতেন। গতকাল রাতে জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী ডাকাত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িটিতে প্রবেশ করে। এ সময় ওই সংসদ সদস্যের চাচাতো ভাই সৈয়দ আবদুল্লাহ আল মাসুদ বাধা দিতে যান। এ সময় ডাকাতেরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

    বিজ্ঞাপন

    সৈয়দ আবদুস সোবহানের মেয়ে সৈয়দ শাহিনা সোবাহান বলেন, ‘প্রথম দিকে চাচা বাধা দিতে গিয়েছিল। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। বাড়িতে থাকা ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।’

    ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করতে কাজ শুরু হয়েছে জানিয়ে জামালপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728