• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৬০ বোতল বিদেশি মদ সহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ 

     swadhinshomoy 
    25th Feb 2026 11:47 am  |  অনলাইন সংস্করণ Print

    বিস্তারিত থাকছে ভ্রাম্যমান প্রতিনিধি
    এম দেলোয়ার হোসেন মৃধা র প্রতিবেদনে…

    ময়মনসিংহ র‌্যাব-১৪,এর মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল বিদেশী মদ সহ ০১ মাদককারবারি গ্রেফতার করা হয়।

    ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল গত ২৩ ফেব্রুয়ারী ২০২৬ বিকাল অনুমান সোয়া ৪ টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন ময়মনসিংহ রেলস্টেশন এর প্লাটফর্মে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি দেখে ০২ জন মাদককারবারি তাদের হেফাজতে থাকা বস্তা রেখে পালানোর চেষ্টা করলে মাদক কারবারি মোঃ আশিক ইকবাল (২৭), জেলা- সিরাজগঞ্জকে আটক করে।
    উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে বস্তার ভিতর অবৈধ মাদক দ্রব্য বিদেশী মদ থাকার কথা স্বীকার করে এবং অপর পলাতক মাদক কারবারি মোঃ কাসেম আলী(৫০),গাজীপুর জেলার বলে জানা যায়।

    ধৃত মাদক কারবারির দেওয়া তথ্যে ও দেখানো মতে বস্তার ভিতর হতে ৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করতঃ ০১ টি মোবাইল ফোন এবং ক্রয়-বিক্রয়ে নগদ ৮০০/- টাকা জব্দ করতে সক্ষম হয়।
    উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য বিদেশী মদ এর আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।
    ধৃত ও পলাতক মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ রেলওয়ে থানায় আলামতসহ ধৃত মাদককারবারিকে হস্তান্তর করা হয়েছে।
    সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রকাশিত প্রেস বিঞ্জপ্তি মাধ্যমে ঘটনা সত্যতা নিশ্চিত করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728