• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মেলান্দহে কৃষকের ৫ বিঘা জমির ভুট্টা কেটে সাবাড়: কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্তরা 

     swadhinshomoy 
    28th Feb 2026 3:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস আলম,, জামালপুর।
    জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা এলাকায় ব্রহ্মপুত্র নদীর পাড়ে একদল দুর্বৃত্তের হাতে কয়েক বিঘা জমির ভুট্টা কর্তন ও ধ্বংস করার অভিযোগ উঠেছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্গম চরাঞ্চলে এই বর্বরোচিত ঘটনা ঘটে। এতে অন্তত ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নিঃস্ব কৃষকেরা।

    ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলাবাধা গ্রামের কৃষক মোঃ তহুর সেক ও রফিক সেকসহ আরও কয়েকজন কৃষক মিলে ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রায় ৫-৬ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। অনেক কৃষক বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে লোন নিয়ে হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে এই ফসল ফলিয়েছিলেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী ইসলামপুর উপজেলার আব্দুস সাত্তার গংরা রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে সব ভুট্টা গাছ কেটে ধ্বংস করে দেয়।

    সরেজমিনে দেখা যায়, তিল তিল করে বেড়ে ওঠা ভুট্টার ক্ষেত এখন বিরান ভূমি। ক্ষতিগ্রস্ত কৃষকদের কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। ভুক্তভোগী কৃষক তহুর সেক বলেন:
    “আমরা গরিব মানুষ, লোন করে এই আবাদ করেছিলাম। এখন লোনের টাকা দেব কীভাবে আর সারাবছর খাব কী? ওরা আমাদের পেটে লাথি মেরেছে।”

    এ বিষয়ে দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিলাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কৃষকের ফসল কেটে ফেলার মতো জঘন্য অপরাধ আর হতে পারে না। আমি নিজে বিষয়টি জেনেছি এবং এটি অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, যাতে তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয় এবং কৃষকেরা যথাযথ ক্ষতিপূরণ পায়।”
    ভুক্তভোগী কৃষকেরা এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728