• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝুঁকিপূর্ণ কাঠের পোলের কারণে চরম দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত ব্রিজ নির্মাণের জোর দাবি 

     swadhinshomoy 
    28th Feb 2026 12:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ জাকির শাহ
    নোয়াখালি প্রতিনিধি

    নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চৌরাস্তা বাজারের পশ্চিম পাশে অবস্থিত একটি কাঠের তৈরি পোল দীর্ঘ ছয় বছর ধরে এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিম্নমানের কাঠ ও অপরিকল্পিত নির্মাণের কারণে পোলটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
    স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই পোল দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। অনেক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পোল পার হয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন শিশু ও পথচারী পোল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে এবং কারো কারো হাত-পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে।
    এলাকাবাসী জানান, বর্ষা মৌসুম এলেই পোলটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। পানির স্রোত ও পচা কাঠের কারণে পোলটি দুলতে থাকে এবং তখন চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়। ফলে জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। এতে জীবন ঝুঁকির আশঙ্কা আরও বাড়ছে।
    এই পোলটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। স্থানীয় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা সেবা গ্রহণের জন্য এটি এলাকাবাসীর একমাত্র চলাচলের পথ। কিন্তু দীর্ঘদিনেও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
    এলাকাবাসীর একটাই দাবি— দ্রুত এই ঝুঁকিপূর্ণ কাঠের পোল অপসারণ করে সেখানে একটি টেকসই ও আধুনিক ব্রিজ নির্মাণ করা হোক। তাদের মতে, একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
    স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে নজরে এনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728