সোনাগাজী ফেনী প্রতিনিধি : সোনাগাজীতে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে দুই নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। মারধোরের এক পর্যায় রাহেলা বেগম নামে এক নারীর কানে থাকা স্বর্ণের দুল টেনে হিচড়ে ছিনিয়ে নিতে গিয়ে তার দুই কান ছিড়ে পেলেছে তারা।
শনিবার ভোরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের স্বরাজপুর গ্রামের মৌলভী বশর হুজুরের বাড়ীতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই ভিকটিম নারী কে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কানে জখমপ্রাপ্ত নারীকে জরুরী ভিত্তিতে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ঘটনায় ভিকটিম রাহেলা বেগম বাদী হয়ে হামলাকারী খায়রুল আলম সবুজ, মো সামির, আবুল বশর সহ ০৬ জনের নাম উল্লেখ সোনাগাজী মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন।
লিখিত এজাহার ও ভিকটিম সূত্র জানায়, হামলার সময় ২নারীকে এলোপাতাড়ি মারধোর করে তাদের গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। কানের দুল যত্নের সাথে না খুলে বল প্রয়োগ করে টেনে খুলতে গিয়ে দুই কানের লতি ছিড়ে কানে মারাত্মক জখম হয়।
এই ঘটনার আরেক ভিকটিম আকলিমা আক্তার জানান, আমাদের মারধোর করার সময় বাড়ী ছাড়ার জন্য হুমকি দেয় নচেৎ প্রানে মেরে লাশ গুম করে পেলার হুমকি দেয়।আমরা অপরাধিদের বিচার চাই।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, লিখিত এজাহার পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

