• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা শামসুন্নাহার রুমার রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য 

     swadhinshomoy 
    01st Mar 2026 1:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মহিবুল্লাহ মেহেদী
    গাইবান্ধা প্রতিনিধি

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাতে এক স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে শামসুন্নাহার রুমা (সহকারী শিক্ষক, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, শামসুন্নাহার রুমা স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একাই ওই বাসায় বসবাস করছিলেন। ঘটনার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে বাসায় প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে পরিচিত কেউ জড়িত থাকতে পারে কি না, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ মোজাম্মেল হক বলেন, “ঘটনার মোটিভ উদঘাটনে ক্রাইমসিন টিম কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

    এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031